শেরপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ||সত্যবয়ান

শেরপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ রবিবার দুপুরে গৃর্দ্দানারায়নপুরস্থ রাস্তার মেইন ফটকের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মাজহারুল ইসলাম বাবু।
সমাবেশটি শুরুর আগে মিছিল সহকারে আসেন যুবদল নেতারা।
সমাবেশটিতে সভাপতির বক্তব্য রাখেন শেরপুর জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম মাসুদ।

এসময় শেরপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *