শেরপুরে রেজি:নং৩২৭৭ ট্রাক শ্রমিকদের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে সমাবেশ

শেরপুরে রেজি:নং৩২৭৭ ট্রাক শ্রমিকদের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে সমাবেশ

বুলবুল আহম্মেদ : শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি:নং ৩২৭৭) ট্রাক শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সাধারণ সভা আহ্বান এবং নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩মে সকালে শহরের নৌহাটাস্থ গরুরহাটি এলাকায় সাধারণ শ্রমিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সকাল থেকেই প্রায় ৪ শতাধিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে সমাবেশস্থলে জড়ো হন। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সভায় সাধারন শ্রমিকরা বর্তমান পরিস্থিতির ওপর ক্ষোভ প্রকাশ করেন। সভায় উপস্থিত সকল শ্রমিক সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। অবিলম্বে শ্রমিকদের সাধারণ সভা আয়োজন করতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দ্রুত ঘোষণা করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সময় দলীয় করণ করার মাধ্যমে শ্রমিকদের অধিকার হরনকরা আর চলতে দেয়া হবেনা।

তারা আরো বলেন, ২০১৯ সালের পর এখন পর্যন্ত কোন সাধারণ সভা আহ্বান করা হয়নি। সরকার পতনের পর কোন রকম একটি কমিটি দিয়ে সংগঠন চালানো হয়। এখন শ্রমিকদের প্রাণের দাবি সাধারণ সভা এবং নির্বাচন। এখানে কোন রাজনৈতিক হস্তক্ষেপ মানা হবেনা। শ্রমিকরাই নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সম্প্রতি সাধারণ সভার দিন তারিখ ঘোষনা করা হলেও বিশেষ মহলের অনুরোধে তা বন্ধ হয়ে যায়। এখন সাধারণ সভা ও নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। একারনেই শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি নির্বাচন সম্পন্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। তাই সাধারণ সভা করতে বর্তমান কমিটি ব্যর্থ হওয়ায় সাধারণ শ্রমিকদের উদ্যোগেই সাধারণ সভা করার জন্য সর্বসম্মতিক্রমে মিনাল ড্রাইভারকে প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।

শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের এই দাবি আদায়ে তারা রাজপথে অনড় থাকবেন। সমন্বয় কমিটির মাধ্যমে পরবর্তী কার্যক্রম পরিচালনা করে অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *