বুলবুল আহম্মেদ||শেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় এর আয়োজনে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ রবিবার বিকেলে মুখ্য আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদ।
বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় নিরিক্ষা কার্যালয়ের বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

এসময় প্রধান অতিথি জামিল আহমেদ শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মীদের উদ্দেশ্যে বলেন, ঋণ বিতরন বাড়াতে হবে এবং ভালভাবে যাচাই বাছাই করে বিতরণ করতে হবে। তিনি বলেন ঋণ বিতরন বৃদ্ধির সাথে অনাদায়ী ঋণ আদায়সহ শ্রেণিকৃত ঋণ আদায়ের ব্যবস্থা করতে হবে। অর্থঋণ মামলাগুলো বছরের পর পর চলে যাচ্ছে, এগুলোর প্রতি তাগাদা রাখতে হবে। এখানে কর্মচারী স্বল্পতাসহ অনেক সমস্যা আছে, তারপরও এসব সমস্যা কাটিয়ে প্রতিটি শাখাকে লাভজনক করতে হবে এবং যত দ্রুত সম্ভব লোকসান কমিয়ে আনতে হবে। আন্তরিকতার সাথে ব্যাংকের প্রতিটি কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানান।

সুভাষ চন্দ্র সাহা বলেন, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা আগামী জুনের মধ্যে লাভজনক শাখার সংখ্যা বৃদ্ধি এবং লোকসান কমিয়ে আনার জন্যে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
গোলাম মোস্তফা বলেন, আমাদের আরো ঋণ বিতরন করতে হবে এবং পুরাতন ঋণ আদায় করতে হবে ও শাখা ব্যবস্থাপকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
