বুলবুল আহম্মেদ ||সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে পাট চাষী প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দুইদিন ব্যাপী চাষী প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করেন যৌথভাবে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।

এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন প্রমুখ।
এসময় শেরপুর সদর উপজেলার দেড় শতাধিক পাটচাষী প্রশিক্ষণে অংশ নেন।
