শ্রীবরদীতে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীবরদীতে ৩ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে ৩ সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ অক্টোবর শনিবার সকালে উপজেলার তাতীহাটি ইউনিয়নের ভটপুর পূর্বপাড়া গ্রামের খোকা মিয়ার বসত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মনোয়ারা বেগম (৪৫) ভটপুর পূর্ব পাড়া গ্রামের খোকা মিয়ার স্ত্রী।
শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক( এসআই)
মো. শফিকুর রহমান সজীব জানায়, শনিবার সকালে স্বামীর বসত ঘরের ধরনার সাথে গলার রশি বাঁধা অবস্থায় তার স্বজনরা মনোয়ারা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে আমরা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করি।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *