শেরপুরে জেলা ক্রিকেটার্স এসোসিয়েশন’র পরিচিত সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে জেলা ক্রিকেটার্স এসোসিয়েশন’র পরিচিত সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||শেরপুরের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ এ স্লোগানকে সামনে রেখে জেলা ক্রিকেটার্স এসোসিয়েশন’র এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ শুক্রবার রাত ৮টায় শহীদ স্মৃতি স্টেডিয়ামের হলরুমে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত।

এসময় তিনি বলেন, দেশের ক্রীড়াক্ষেত্র সম্প্রসারণ ও উন্নয়নে আরও গতিশীল ভূমিকা পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক দেশের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি শেরপুর জেলার ক্রিকেটের উন্নয়নে একযোগে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ডিসি পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া দুজনই ক্রীড়ামোদী মানুষ। শেরপুরের ক্রীড়া অঙ্গনের উন্নয়নের জন্য তারা দুজনই বদ্ধপরিকর। তাই এখনই সুযোগ ক্রীড়া সংগঠন গুলোকে এগিয়ে নিতে। এজন্য সকলকে পরিশ্রম করতে হবে। তিনি শেরপুরের ক্রিকেট এসোসিয়েশন’র সাফল্য কামনা করেন।

শেরপুর জেলা ক্রিকেটার্স এসোসিয়েশন এর সভাপতি মো. মোতাহারুল শরাফ শিপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল করিম মনি, জেলা আম্পিয়ার এসোসিয়েশন’র সভাপতি, আব্দুল্লাহ ইবনে সাদিক, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ক্রিকেট উপ-পরিষদের সদস্য তৌহিদুর রহমান পাপ্পু, জেলা ক্রিকেট কোর্চ রাফিউল ইসলাম রুমেল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর জেলা ক্রিকেটার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মো. আহসান রাকিব শিমুল।

পরিচিতি সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রধান অতিথি মানিক দত্তকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন জেলা ক্রিকেট এসোসিয়েশন।
একই সাথে উপস্থিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *