স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শেরপুর জেলা শহরের নয়আনী বাজার ডিসি গেইট সম্মুখে চেম্বার ভবনে ১৬ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় গরীব ও অসহায় শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে এক বক্তব্যেয় তিনি বলেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি একটি অরাজনৈতিক সংগঠন হলেও সামাজিক কর্মকান্ডসহ বিভিন্ন ভূমিকা রেখে যাচ্ছে। এছাড়াও প্রতি বছর গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করা হলো।

বিতরণকালে অন্যান্যদের মধ্যে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন, পরিচালক মো. বশিরুল ইসলাম শেলু, মহিউদ্দিন মামুন, চন্দন কুমার সাহা, কানু চন্দ, মো. তৌহিদুর রহমান পাপ্পু, মো. রফিকুল ইসলাম, সচিব মো. হারুন অর রশীদ, সহকারি সচিব তন্ময় বণিক, শীতার্ত উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

