নির্বাচনী মাঠে গান গেয়ে প্রচারণা করছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে গান গেয়ে প্রচারণা করছেন এক সময়ের কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী হয়েছেন। নোঙর প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন।
গানের ভক্ত অনুরাগী, ভোটারসহ সাধারণ মানুষের অনুরোধে গাইছেন খালি গলায় আলোচিত গানের অংশ বিশেষ।
যাচ্ছেন ভোটারদের বাড়ি, পাড়া মহল্লা, অফিস ও হাটবাজারে। চাইছেন ভোট, দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি।
পাবনা-২ আসনের নির্বাচনী এলাকার ১৫ টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নের পাড়া মহল্লায় ভোটারদের সাথে দেখা সাক্ষাৎ, গণসংযোগ ও মতবিনিময় করছেন। গত কয়েকদিন ডলি সায়ন্তনী তার অনুসারীদের সাথে নিয়ে আমিনপুর, বেলতলা, রানীনগর, বাঘলপুর, ভাটিকয়া, রুপপুর, বাধেরহাট, দুলাই, চরদুলাই, চিনাখড়া, চর চিনাখড়া, তাতিবন্দ, হাটখালী, কামালপুর মানিকহাট, ঢালারচর, সুজানগরসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আজ সোমবার সকাল থেকে ডলি সায়ন্তনী সুজানগরের, কামালপুর, হাটখালীসহ, কয়েকটি এলাকায় গণসংযোগ করেন।
