ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে সেবারমান নিশ্চিত করণে নাগরিকদেরকে সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে ও প্রিপ ট্রাস্ট এর প্রকল্প সমন্বয়কারী সন্জিত কুমার দে এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী- শ্রীবরদী উপজেলার প্রিপ ট্রাস্ট এর প্রকল্প কর্মকর্তা ফাহমিদা খানম।

জানা গেছে, গৌরীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের যোগাযোগ ও উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা, শিক্ষা, সুপেয় পানি ও স্যানিটেশন ইত্যাদি সমস্যা চিহ্নিত করেন, স্থানীয় ইউপি সদস্য, সদস্যা ও সাধারণ নাগরিকগণ। পরে ইউনিয়ন পর্যায়ে সভার মাধ্যমে উক্ত সমস্যাগুলোর মধ্য থেকে অতি গুরুত্ব সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে মর্মে এ সভার আয়োজন করা হয়। এ সমস্যাগুলো আগামী পাঁচ বছরে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রিপট্রাস্ট এর বাস্তবায়নে সমাধান করা হবে।

উক্ত সভায় গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ সহ ৯জন ওয়ার্ড সদস্য,৩জন সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেক সদস্য সদস্যার মতামতের ভিত্তিতে অতি গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *