ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুর জেলা আ’লীগের কর্মসূচি ঘোষণা||সত্যবয়ান

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শেরপুর জেলা আ’লীগের কর্মসূচি ঘোষণা||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ|| ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে শেরপুর জেলা আ’লীগ। রবিবার রাতে
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে ৭ মার্চ
সকাল ৭টায় শেরপুর জেলা আ’লীগের কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সরকারি কর্মসূচির সাথে সমন্বয় করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন। দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন প্রচার। একই দিন বিকেল ৪টায় পৌর আ’লীগের আয়োজনে চকবাজারস্থ শহীদ মিনারে আলোচনা সভা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য, বাঙালি তথা বিশ্বের সকল লাঞ্ছিত-বঞ্চিত নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ। ৭ মার্চের ভাষণ বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত প্রেরণা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল এবং বিশ্বে সর্বাধিকবার প্রচারিত ও শ্রবণকৃত অলিখিত ভাষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *