স্টাফ রিপোর্টার ||‘সোনালী আঁশের সোনার দেশ,পরিবেশ বান্ধব বাংলাদেশ- এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পাট দিবস। এ উপলক্ষে ৬ মার্চ রবিবার সকাল সাড়ে ১১ টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পূণরায় জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় পাটের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা হয়।
জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অনুপম ভট্রাচার্য,পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, ‘সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। এবারও এই দিবস উদযাপিত হচ্ছে। পাটপণ্যের প্রসার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুরে পাটচাষি, পাটপণ্যের উৎপাদনকারী, ব্যবসায়ী, বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তা, পাটজাত পণ্যের ব্যবহারকারীদের প্রসার বৃদ্ধি করতে হবে।

এসময় উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে রাবেয়া বিনতে রশীদ, আশরাফুল আলম, তাহমিনা ইয়াসমিনসহ পাট উন্নয়ন কর্মকর্তা জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
