শ্রীবরদীতে গাঁজাসহ মাদক সেবী গ্রেপ্তার
তারেক মোহাম্মদ আব্দুল্লাহ্ রানা শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা সহ ২ মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি মো নুরুল আলমের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল শনিবার রাতে পৌর শহরের চাউলহাটি এলাকা থেকে গাঁজাসহ ২ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মরণ নেশা গাঁজা।
গ্রেপ্তারকৃতরা হলো শ্রীবরদী সুইপার কলোনির আলোচিত মাদক ব্যবসায়ী শ্রী যমুনা হরিজনের পুত্র রঞ্জু হরিজন (৪২) ও নয়ানী শ্রীবরদী এলাকার সুরুজ্জামানের ছেলে মোহাম্মদ আলী ডালিম (৩৮)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার গভীর রাতে মাদক আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে ধৃত ২ জন কে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো নুরুল আলম।
