নিষিদ্ধ প্রেম “যোবায়ের রহমান বিপ্লব”
মনের ডায়রিতে লেখা এক অজানা প্রেম কাব্য
আমরা ক্ষনিকের সহযাত্রী ছিলাম
যা তোমার আমার আমাদের অজানা ছিল
সামনের চলার পথটা দু’টি ভিন্ন রাস্তায় বিভক্ত
এখন শুধু ভাগ্যই জানে
আমরা কি একই পথের সহযাত্রী হবো
না কি দু’জনের গন্তব্য হবে দু’টি ভিন্ন পথে?
তোমার মন অনেক বেশি সবুজ
তাই তুমি বারে বারে ভুলে যাও
আমি তোমার নিষিদ্ধ প্রেম !
বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া ভালবাসা আমাদের
অবুঝ মনে প্রশ্ন আসে বারে বার
সামনের প্রথটা কি সত্যি বিভক্ত করবে আমাদের
তবে দু’জনার গন্তব্য কি হবে নতুন কোন অজানা ঠিকানা
বিভক্ত হবে সম্পর্কটাও, মৃত্যু হবে ভালবাসার
তুমি নেই তবুও তোমার মায়া জালে আবদ্ধ স্বপ্নগুলো
তাই আমিও বারে বারে ভুলে যাই
আমি তোমার নিষিদ্ধ ভালবাসা !!
তুমি এখন বিদায় জানানোর প্রহর গুনছো
কিন্তু আমি তো তোমার সুখের প্রতিবন্ধকতা নই
আমি তোমার সামনে আমার বুক পেতেছি
তোমার হাতের ছুরিতে ক্ষত বিক্ষত হবো বলে
তুমি আমাকে আর কাদিও না
আমার মন এখন আগ্নেয় গিরির জ্বালা মুখ
দহনে দগ্ধ এই মনটা সত্যিটা আজ জেনে গেছে
আমি তোমাকে হারাতে না চাইলেও
তুমি আমার জীবন থেকে ঠিকই হারিয়ে যাচ্ছো
জানি সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে
এখন তুমি হবে অন্য কারো
জানো আমি এখন অল্প ঝড়েই
ভেঙে চুরমার হয়ে যাই
তুমি বারে বারে ভুলে যাও
আমি আর তোমার নই
তুমি ভুলে যাও বারে বার
আমি তোমার নিষিদ্ধ প্রেম !!!
জানি আমার কবিতা টা
তোমার কাছে শুধু ছন্দ ছাড়া আর কিছুই নয়
ভাল লাগে তোমার ঐ মিষ্টি হাসি
মনে পরে তোমার ঐ মায়াবী মুখটা
জানো মানুষ কাছে থাকলেই আপন হয় না
আবার দুরত্বও মনের মানুষকে কখনোই ভুলিয়ে দেয় না
আমি এখন আর কষ্ট পাই না
কারণ তোমার অভাবে আমি ভিতর থেকে মরে যাচ্ছি
জানি এখন তুমি আর তোমার নিজের নেই
তাই আমিও আর তোমার স্বপ্নে আসি না
আমি এখন জেনে গেছি
তুমি কখনোই আর আমার হবে না
তোমার মন অনেক বেশি সবুজ
তাই তুমি বারে বার ভুলে যাও
আমি তোমার নিষিদ্ধ ভালবাসা !!!!
তোমার অভাবে
আমি ছিটকে পরেছি জীবন যুদ্ধ থেকে
যখনই ভাবি তুমি হবে অন্য কারো
তখনই মরে যাই আমি ভিতর থেকে
তুমি আমাকে ভয় পেও না
তোমাকে হারানোর গল্পটা
লুকিয়ে রাখবো মনের অজানা কোনে
যেন কেউ না জানে
তুমি এখন আর আমার নও
তুমি নেই তবুও তোমার মায়া জালে আবদ্ধ স্বপ্নগুলো
তাই আমিও বারে বারে ভুলে যাই
আমি তোমার নিষিদ্ধ প্রেম !!!!!
