শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ
তারেক মোহাম্মদ আব্দুল্লাহ্ রানা শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্তের বৈষ্টেম পাড়া পাহাড়ি গ্রাম থেকে রবিবার ভোর সকালে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ১৫৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে একটি অভিযানিক দল রবিবার ভোর সকালে এসব আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করে। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ২ লক্ষ ২৯ হাজার ৫ শত টাকা। এ ঘটনায় রবিবার দুপুরে চার জন মাদক ব্যবসায়ী কে আসামি করে জামালপুরের বকশীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো সাইদুর রহমান।
