নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৬ আগস্ট ২০২৬, ১০:৪৯

আব্দুল্লাহ্ আল-আমীন নকলা সংবাদদাতা: ‎“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য চাষিদের পুরস্কার প্রদান করা হয়েছে।

‎রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহ্‌মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

‎আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও জেলে, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা মৎস্যচাষিদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা প্রদান করা হয়।