শেষ হলো গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা-সত্যবয়ান

শেষ হলো গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||ভূমি অধিকার, কৃষি জমি, জলাশয় এবং পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ওই কর্মশালার সমাপ্তি হয়।

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় ও আয়োজনে ৩ দিনের এই কর্মশালায় সারাদেশ থেকে ২৬ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

গত মঙ্গলবার প্রথম দিন ১ ফ্রেব্রয়ারী সকাল ৯ টায় এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা (ভিডিও কনফারেন্সে) সংযুক্ত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন।

টানা তিনদিন ব্যাপী এই কর্মশালায় অতিথি হিসেবে বেলা এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সমকালের নির্বাহী সম্পাদক আবু সাঈদ খান, এএলআরডি এর এমকেএম বুলবুল আহমেদ, সেড এর নির্বাহী পরিচালক ফিলিপ গাইন, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী নাদিরা কিরন ও এনজিও বিষয়ক ব্যুরো উপসচিব এবং উপ-পরিচালক আনোয়ার হোসেন সরাসরি ও ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

কর্মশালায় ভূমি অধিকার, কৃষি জমি, জলাশয়, পাহাড়, নারীর ক্ষমতায়ন, নদী ও পরিবেশ সুরক্ষা, অনুসন্ধানী খবরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় আজকের পরিবর্তনের বরিশাল প্রতিনিধি খন্দকার মনিরুল আলম, আজকের পত্রিকার দোয়ারা বাজার, সুনামগঞ্জ প্রতিনিধি আশিস রহমান, সুনামগঞ্জ কন্ঠের মাহবুবা বেগম, সমকালের বানারপাড়া, গাইবান্ধা প্রতিনিধি আসাদ খন্দকার, দৈনিক মুক্ত বার্তার গাইবান্ধা প্রতিনিধি মিমি সরকার, দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, দৈনিক সংবাদের মাধবী কুজর, দৈনিক অবচেতনার সিরাজগঞ্জ প্রতিনিধি শাহীন শেখ, বাংলা ৭১ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন, আজকের কাগজের ময়মনসিংহ প্রতিনিধি মারুফা জাহান, যমুনা টিভির ময়মনসিংহ প্রতিনিধি হুসাইন সাহেব, ঢাকা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরত এ খুদা, জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টো, চ্যানেল ২৪ এর ময়না খাতুন, মাবুব বার্তার পার্বতীপুর প্রতিনিধি মুক্তা আরা পারভীন, ঢাকা পোস্টের ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুল হক, ডেইলি উত্তর কন্ঠের বগুড়া প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ টুডের বগুড়া প্রতিনিধি শামীমা আক্তার, মোহনা টিভির শারমিন স্বর্নাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে রাজধানী ঢাকাস্থ মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ কর্মশালা শুরু হয়ে চলে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) পর্যন্ত। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এএলআরডি এর কর্মসূচি কর্মকর্তা (প্রশিক্ষণ) মির্জা মোঃ আজীম হায়দার ও সহকারী আলোচক হিসেবে ছিলেন ফারহানা ফেরদৌস। স্বাস্হ্যবিধি মেনে এবং সুন্দর ও মনোরম পরিবেশে এ কর্মশালা শেষে এএলআরডি এর পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *