বুলবুল আহম্মেদ||বৃহত্তর ময়মনসিংহের প্রাচীনতম শেরপুর পৌরসভার কর্মচারী সংসদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ বুধবার বিকেলে পৌর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র -১ মো. নজরুল ইসলাম।
পৌর কর্মচারী সংসদের বিদায়ী সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র -২ মো. কামাল হোসেন, পৌরসভার সচিব আবু লায়েছ মো. বজলুল করিম ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. রেজাউল করিম প্রমুখ।

বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ, কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান নব-নির্বাচিত পৌর কর্মচারী সংসদের কার্যকরী পরিষদ।

পরে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি প্যানেল মেয়র -১ মো. নজরুল ইসলাম।
কর্মচারী সংসদের নবনির্বাচিত সভাপতি মো. রফিকুজ্জামান ঝন্টু বলেন, আমি দীর্ঘদিন এ পরিষদে সাধারণ সম্পাদক ছিলাম এবার সভাপতি নির্বাচিত হয়েছি। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী। আপনারা প্রত্যেকেই আমাকে সহযোগিতা করবেন যেনো আমার অপর আপনাদের অর্পিত দায়িত্বটুকু সুন্দর ভাবে পালন করতে পারি। পৌর কর্মচারী সংসদের সকল কর্মচারীদের কল্যাণের সার্থে আমি যেকোন কাজে ঝাঁপিয়ে পড়বো। প্রায় ৩মাস অতিবাহিত হচ্ছে এ সংসদের আজ অভিষেক অনুষ্ঠিত হলো। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পুর্ণ করতে বদ্ধপরিকর ছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা রইলো। সামনের দিনগুলিতে যেনো কার্যকরী পরিষদকে নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য উপস্থিত সকলের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর শেরপুর পৌরসভা কর্মচারী সংসদের শুধু সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
