শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অনুমোদন

শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলা বিএনপির পুরোনো কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩ নভেম্বর রোববার রাতে শেরপুর জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

এতে শেরপুর জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীকে জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ওই কমিটির অনুমোদন দেন।
এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর পৌর শহরের মাধবপুর মহল্লায় তার  বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং করেন। পরে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে ওই কমিটি অনুমোদনের কপি প্রদান করেন।
এসময় প্রেস ব্রিফিংয়ে তিনি উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি ডা. মাহমুদুল হক রুবেলকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম আরো গতিশীল করতে জেলা বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অপরদিকে তিনি শেরপুর জেলায় মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও রেল লাইন স্থাপনসহ উল্লেখ্যযোগ্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রেস ব্রিফিংয়ে শেরপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *