স্বেচ্ছাসেবী সংগঠন সাম্যধারা চন্দ্রকোনার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

স্বেচ্ছাসেবী সংগঠন সাম্যধারা চন্দ্রকোনার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন ভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন সাম্যধারা চন্দ্রকোনার

উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী চন্দ্রকোনা এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে সংগঠনটি।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শেরপুর-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কের পাশের ফাকা স্থানে গাছের চারা রোপণ করা হয়।

এসব গাছের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ওষধিসহ সড়কে শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ।

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে তাদের এই উদ্যোগ। পুরো ইউনিয়ন জুড়ে বৃক্ষ নিধন রোধ এবং সবুজ নগরায়ন তৈরিতে স্বেচ্ছাশ্রমে তারা কাজ করছে বলে জানান সংগঠনের সদস্যরা।

বৃক্ষরোপনসহ মানুষের মধ্য সচেতনতা বৃদ্ধিতে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন “সাম্যধারা চন্দ্রকোনা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *