শেরপুরে বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরে বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: গ্রামীণ ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলা এখন নানা কারণে হারিয়ে যাচ্ছে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে শেরপুরে বঙ্গবন্ধু হা-ডু-ডু টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

২১ জুন শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার ২নং চরেশেরপুর ইউিনয়ন পরিষদের আয়োজনে ধোপাঘাট সেগুন বাগান মাঠে বর্ণাঢ্য আয়োজনে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় চরশেরপুর ইউনিয়ন বিবাহিতদলকে চরশেরপুর ইউনিয়ন অবিবাহিত দলকে পরাজিত করে বিজয়ী হয়।

২নং চরেশেরপুর ইউিনয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযিদ হাসান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন ডা. বজলুল রহমান।

প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি বলেন, আমাদের নিরপেক্ষতা বজায় রাখতে ২নং চরশেরপুর ইউনিয়নের ভিতরে কাউকে এ টুনামেন্টে দল দেয়া হবেনা। আমাদের চরশেরপুর লোকজন খেলায় যারা খেলতে আসবে বা দেখেতে আসবে আমরা সকলে তাদেরকে সহযোগিতা করব। আমাকে আমার ইউনিয়নের ২০ টা ক্লাব দিবেন আমি সরকারিভাবে নিবন্ধন করে দিব। যেখানে সরকারিভাবে খেলাধুলার সরঞ্জাম নিয়ে দিতে পারব।

তিনি আরো বলেন, আমাকে আপনারা জনপ্রতিনিধি যেহেতু বানিয়েছেন আমার এইখানে সবাই যাবেন আমি তাদের আমার সবোর্চ্চ দিয়ে সহেযাগিতা করবো। আমার ইউনিয়নের যারা টাকার জন্য লেখাপড়া করতে পারেন না তারা আমার কাছে যাবেন। টুর্নামেন্টের প্রথম পুরষ্কার হিসেবে ১টি মোটরসাইকেল, দ্বিতীয় পুরষ্কার থাকছে ১টি গরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *