শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন||সত্যবয়ান

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ এর উদ্বোধন করা হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার সকালে চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক শামসুল হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, তৌহিদুর রহমান পাপ্পু, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ জিন্নত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রিকেট কোচ রাফিউল রুমেল প্রমুখ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪টি স্কুল খেলায় প্রতিযোগিতা করবেন। এতে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নবারুণ পাবলিক স্কুল বনাম সরকারি ভিক্টোরিয়া একাডেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *