স্টাফ রিপোর্টার || ২৬ শে ডিসেম্বর ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী রওশন জাহান আজাদদের পক্ষে শিমুলচুড়া বাজার ও চর শিমুলচুড়া এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টি নেতৃবৃন্দরা।
২৬ শে ডিসেম্বর ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী রওশন জাহান আজাদদের পক্ষে শিমুলচুড়া বাজার ও চর শিমুলচুড়া এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টি নেতৃবৃন্দরা।

১৯ শে ডিসেম্বর রবিবার বিকালে লাঙ্গল মার্কার পক্ষে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী রৌশন জাহান আজাদের সাথে ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফ, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মো আবদুল্লাহ রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ভেলুয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হানিফউদ্দিন মেম্বার, উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক সজীব রহমান সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

এর আগে সকালে ভেলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে লাঙ্গল মার্কার পক্ষে উঠান বৈঠক ও ভোটারদের সাথে মতবিনিময় করা হয়।
