রাজধানীর সিটি গ্রুপে ডেমরার প্লাস্টিক গোডাউনে আগুন||সত্যবয়ান

রাজধানীর সিটি গ্রুপে ডেমরার প্লাস্টিক গোডাউনে আগুন||সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||রাজধানীর ডেমরার কোনাপাড়া সিটি গ্রুপের একটি প্লাস্টিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মে) রাত ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান বলে জানান ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ডেমরার কোনাপাড়া সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে রাত ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর রাত ৯টা ১৮ মিনিটে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে আরও ১১টি ইউনিট যোগ হয়ে মোট বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *