প্রোটিয়াদের বিপক্ষে হারের পর যুক্তরাষ্ট্র ছাড়লেন টাইগাররা

প্রোটিয়াদের বিপক্ষে হারের পর যুক্তরাষ্ট্র ছাড়লেন টাইগাররা

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ইতিমধ্যেই গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলে ফেলেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলবে টাইগাররা। তাই যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্টে  পৌঁছেছে বাংলাদেশ দল।

বাংলাদেশের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। আগামী ১৩ জুন ডাচদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। টুর্নামেন্টের সুপার এইটে যেতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের জয় খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকের ম্যাচে নেপাল- শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কিছুটা স্বস্তিতে আছে হাতুরুর শিষ্যরা।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে শেষ আটে। তাই দুই ম্যাচে জিতলে কোনো ধরনের সমীকরণ ছাড়াই সুপার এইটে খেলবে বাংলাদেশ। তাই সরাসরি শেষ আটে খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *