এবার ঈদের নাটকে কলকাতার দর্শনা

এবার ঈদের নাটকে কলকাতার দর্শনা

বিনোদন প্রতিবেদক: ২০১৯ সালে শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবি দিয়ে বাংলাদেশে ক্যারিয়ার শুরু করেন কলকাতার দর্শনা বণিক। ছবিটি এখনো আলোর মুখ না দেখলেও দর্শনা অভিনীত দুটি ছবি (‘অপারেশন সুন্দরবন’ ও ‘ওমর’) মুক্তি পেয়েছে বাংলাদেশে।

এবার বাংলাদেশের টিভি নাটকেও অভিনয় করছেন দর্শনা। ইয়াশ রোহানের সঙ্গে রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকে দেখা যাবে তাঁকে।

ঈদের দ্বিতীয় দিন এসবিই নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

পরিচালক রিংকু বলেন, ‘গল্পের কারণে দর্শনাকে নেওয়া। চরিত্রটিতে দর্শণার মতোই স্নিগ্ধ একজন মেয়েকে দরকার ছিল। পান্ডুলিপি পাঠানোর পর তিনি রাজিও হলেন।

কিছুদিন আগে ঢাকায় এসে শুটিংও করে গেছেন। ইয়াশ রোহানের সঙ্গে দর্শনাকে পছন্দ করবে দর্শক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *