নকলায় ভলিবল টুর্নামেন্টে জামিরা দল চ্যাম্পিয়ন-সত্যবয়ান

নকলায় ভলিবল টুর্নামেন্টে জামিরা দল চ্যাম্পিয়ন-সত্যবয়ান

নকলা,(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ”অঙ্গীকার সংগঠন” ও যুব সমাজের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

৬ জানুয়ারী (বৃহস্পতিবার) উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের দধিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়।

যেখানে জামালপুরের জামিরা ভলিবল দল উপজেলার হাসনখিলা ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু এবং বিশেষ অতিথি হিসেবে চরমধুয়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বাদল, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি অবঃ ওয়ারেন্ট অফিসার আ: মালেক প্রমুখ উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ সেরা খেলোয়াড়দের মাঝে বিভিন্ন পুরষ্কার তুলে দেন।

এসময় খেলার সার্বিক তত্ত্বাবধানে থাকা অঙ্গীকার সংগঠনের সভাপতি লোটাস মিয়া, সাধারণ সম্পাদক মিহিম মাহমুদ, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনসহ উক্ত সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় ক্রীড়ামোদি অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *