শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে শহরের সরকারি হাজী জালমামুদ কলেজের সামনে ছাত্রদল নেতা খোকনের ব্যক্তিগত অফিসে জেলা শাখার অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে এ.কে.এম রেজুয়ান আলম রুবেল আহ্বায়ক এবং আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও মোঃ শফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সিয়াম মিয়া, মোঃ জুনায়েদ হাসান জনি, মোঃ শাহীন মিয়া, মোঃ ফাহিম রহমান ওয়াদুদ, আব্দুল সাজিদ, মোঃ শাহিন মিয়া, মোছাঃ কামরুন্নাহারসহ আরও অনেকে।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম শ্রাবণ, মোঃ কামরুজ্জামান, মাকসুদ হক মাহফুজ, মোঃ ঈসমাইল হোসেন জাকির, মোঃ নাহিদ, মোঃ সেলিম আহমেদ নীরব, মোঃ মনিরুজ্জামান, মোঃ ইফতেখার হোসাইন সজীব, মোঃ মাজহারুল ইসলাম বাবু ও মোঃ আরিফ মিয়া।
শেরপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মমিনুল ইসলাম মন্ডল এবং সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
