নকলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় অভ্যন্তরীণ বোরো সপ্তাহ-২০২৫ উপলক্ষে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।
আরও বক্তব্য দেন পৌর কৃষকদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
