ঝিনাইগাতী সদরে ইউপি সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক মনির-সত্যবয়ান

ঝিনাইগাতী সদরে ইউপি সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক মনির-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী সদরে ইউপি সদস্য নির্বাচিত হলেন শেরপুর টাইমসের স্টাফ রিপোর্টার জাহিদুল হক মনির।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাহিদুল হক মনির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

জাহিদুল হক মনির শেরপুর টাইমসের স্টাফ রিপোর্টার, প্রতিদিনের সংবাদ’র জেলা প্রতিনিধি ও ডেইলি এশিয়ান এজ, দৈনিক আমাদের সময়’র ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

শেরপুর প্রেসক্লাবের সদস্য ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মনির।

এছাড়াও মনির ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপণা কমিটির নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন। শিক্ষা জীবনে মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত রয়েছেন।

এদিকে তিনি ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ জেলার কর্মরত গণমাধ্যম কর্মীগন শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *