ঐতিহাসিক মুজিবনগর দিবসে শেরপুরে আলোচনা সভা ||সত্যবয়ান

ঐতিহাসিক মুজিবনগর দিবসে শেরপুরে আলোচনা সভা ||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতাথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোহিত কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মুজিবনগর দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করার উপর গুরুত্বারোপ করেন। সভার শুরুতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *