বুলবুল আহম্মেদ||শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুন্নাহার, ইমামবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

