শ্রীবরদীতে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

শ্রীবরদীতে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

শ্রীবরদী সংবাদদাতা: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দেখতে বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে বের হন। এসময় বিদ্যালয়ের শ্রেণি কক্ষ, বঙ্গবন্ধু কর্ণার, শেখ রাসেল কর্ণার, লাইব্রেরী পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনের একপর্যায়ে মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির কক্ষে প্রবেশ করেন। শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে ইংরেজী বিষয়ে ক্লাস নেন ইউএনও ইফতেখার ইউনুস। ইউএনও’কে শিক্ষক হিসেবে দেখতে পেয়ে এবং ক্লাস করতে পেরে ৬ষ্ঠ শ্রেণির কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেন।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ইংরেজি বিষয়ের সহকারি শিক্ষক ইসমাইল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও ইফতেখার ইউনুস বলেন, কাজের অংশ হিসেবে প্রতিদিন উপজেলার কোন না কোন ইউনিয়নে যেতে হয়। সুযোগ পেলেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করি। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা দেশের কল্যানে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *