শ্রীবরদীতে মেহেদীর রং না মুছতেই লাশ হলো নববধূ সুমি আক্তার 

শ্রীবরদীতে মেহেদীর রং না মুছতেই লাশ হলো নববধূ সুমি আক্তার 

শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে মেহেদীর  রং না মুছতেই লাশ হলো সুমী আক্তার (১৮) নামের এক নববধূ। বাবার বাড়িতে গলায় রশি বেঁধে গোসলখানার আড়াঁর সাথে ঝুলে আত্মহত্যা করেছে সে।

নিহত সুমী আক্তার (১৮) শ্রীবরদী  উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্ধী গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
ঘটনাটি ঘটেছে ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার দুপুরে
চকবন্দী গ্রামে। নিহতের পারিবারিক সুএে জানা যায়,
পারিবারিকভাবে ৩০ শে আগস্ট সুমির বিয়ে হয় পার্শ্ববর্তী বারার চর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আল আমিনের সাথে। আল আমিন রাজধানী ঢাকায়  গার্মেন্টসে চাকরি করতো। বিয়ের পর সুমী ১২ দিন স্বামীর বাড়িতে ছিল।
পরে বাবার বাড়ি চলে আসছে সুমি। শুক্রবার তার স্বামী আল আমিন ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল।
কিন্তু রহস্যজনক কারনে নববধু সুমী  গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা  পুলিশে খবর দিলে
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।  নিহত সুমীর বাবা  শফিকুল ইসলাম জানায়, সুমী বিয়ের পর মানসিক কিছুটা  অস্বাভাবিক আচরণ করতো।
আজ জামাই আসার কথা ছিল কেন আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক ( এসআই) মো: রফিকুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন,  লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়া গেলে হত্যার কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *