শ্রীবরদী সংবাদদাতা: শেরপুরের শ্রীবরদীতে বাড়ির পাশে নিজেদের পুকুরে গোসল করতে নেমে খোকন মিয়া( ৩৪)নামের এক যুবককে মৃত্যু হয়েছে।
নিহত খোকন মিয়া রানী শিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা মোল্লাপাড়া গ্রামের মৃত সেকান্দর আলী মেম্বারের ছেলে ও দুই সন্তানের জনক। ঘটনাটি ঘটেছে ২৭ শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ভায়াডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে।
নিহত খোকনের ভাই ও স্থানীয় ইউপি সদস্য বেলায়েত হোসেন লাভলু জানায়, খোকন মিয়া শুক্রবার বিকেলে বাড়ির পাশে আমাদের নিজেদের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
