শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার|| শেরপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা ও দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোফগতা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ওইসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসলাম খান ও বিভিন্ন প্রতিযোগিতার বিচারকবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৪ টি বিষয়ের ১০ টি পৃথক বিভাগে শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের ২৬ মার্চের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *