নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১||সত্যবয়ান

নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১||সত্যবয়ান

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি||শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা ২৩ মার্চ বুধবার রাত ৯টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশী মদ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমান (২৯) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মো. সাহাজুল ইসলামের ছেলে।
র‌্যাব সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা বুধবার রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার কন্যাডুবি গ্রামের গ্রামীন মোড় সংলগ্ন জনৈক জাহিদুল ইসলামের মুদি দোকানের সম্মুখ পাঁকা সড়কের উপর অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছে রক্ষিত একটি ব্যাগ থেকে ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *