শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নব-গঠিত উপজেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন-সত্যবয়ান

শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নব-গঠিত উপজেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন নব-নির্বাচিত শেরপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মো. আওলাদুল ইসলাম আওলাদ। শনিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর শহর আ’লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সুবহান, সাবেক তথ্য ও গভেষনা সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সদস্য মো. মোশারফ হোসেন, গাজীরখামার ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান বাছির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *