শেরপুরে ক্ষুদ্র জাতিসত্তার তরুণ-তরুণীদের উন্নয়ন প্রশিক্ষণ-সত্যবয়ান

শেরপুরে ক্ষুদ্র জাতিসত্তার তরুণ-তরুণীদের উন্নয়ন প্রশিক্ষণ-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে ক্ষুদ্র জাতিসত্তার তরুণ-তরুণীদের তিন দিনব্যাপী মানবাধিকার ও অ্যাডভোকেসি বিষয়ক নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শেষ হয়েছে।
প্রমোটিং রাইটস এন্ড এমপাওয়ারমেন্ট থ্রু ইনিশিয়েটিভ অব পিপল (প্রিপ) প্রকল্পের আওতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে অধিকারের ধারণা, নেতার গুণাবলী, মানবাধিকারের লংঘন ও প্রতিরোধ কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া অ্যাডভোকেসি ও লবিং, যোগাযোগ দক্ষতা, প্রশাসন-স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যোগাযোগ এবং সমস্যা উত্তরণে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। সংগঠক আদনান রিয়াদ এবং আইইডি’র আইপি সমন্বয়কারী হরেন্দ্রনাথ সিং প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন আইপি ফেলো সুমন্ত বর্মন।
উদ্বোধনী ও সমাপনীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এ প্রশিক্ষণে জেলার ক্ষুদ্র জাতিসত্তা গারো, কোচ, হাজং, হদি, রবিদাস ও বর্মন সম্প্রদায়ের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২১ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *