শেরপুরে এনএসআই’র অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ-সত্যবয়ান

শেরপুরে এনএসআই’র অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ-সত্যবয়ান

শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অভিযানে ৫ হাজার ১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। জব্দ কৃত পলিথিনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। ১৮ ডিসেম্বর শনিবার বিকেল ৫টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর নয়াপাড়া গ্রামের তোয়াজ আলী গোয়ালের ছেলে ওহাদ আলীর গোডাউনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের যৌথ অভিযান চালিয়ে ওইসব নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেন। অভিযান টের পেয়ে পলিথিনের মালিক লছমনপুর নয়াপাড়া গ্রামের তামেজ উদ্দিনের ছেলে আরশাদ আলী (৪০) পালিয়ে যায়।
এনএসআই ও পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর নয়াপাড়া গ্রামে ওই গোডাউনে রক্ষিত রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে এনএসআই, শেরপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী সঙ্গীয় ফোর্সসহ ওই গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ কেজি পলিথিন উদ্ধার ও জব্দ করেন। জব্দকৃত পলিথিনের বর্তমান বাজার মূল্য ১৫ লাখ টাকা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার হেলাল উদ্দিন, দুলাল উদ্দিনসহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এনএসআই, শেরপুর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা পলিথিন জব্দের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, পলিথিন ব্যবসায়ী ও পলাতক আরশাদ আলী তার বসত বাড়ীর পার্শ্বে ওহাদ আলীর গোডাউন ভাড়া নিয়ে সেখানে পলিথিন মজুদ করে দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা শহরে সরবরাহ এবং ব্যবসা করে আসছিল। এব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *