স্টাফ রিপোর্টার : গত ২৭ আগস্ট শনিবার বিকেলে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সভা কক্ষে বাজেট সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তার।
উক্ত বাজেট সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত।
পরে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সর্বসম্মতিক্রমে ২০২১-২২ অর্থ বছরের খরচের হিসাব অনুমোদন এবং ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পাশ করা হয়। সভায় আরও জানানো হয়, আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে দাবা প্রতিযোগিতা, নভেম্বরে বিশ্বকাপ ফুটবল খেলার পূর্বেই ৫টি উপজেলা এবং ৪টি পৌরসভা দল নিয়ে শুরু হবে শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং ২য় বিভাগ ক্রিকেট লীগ। অচিরেই শুরু হবে মহিলা হ্যান্ডবল ও মহিলা ভলিবল প্রতিযোগিতা। এ ছাড়াও আয়োজন করা হবে বার্ষিক ক্রীড়া পুঞ্জি মোতাবেক সকল খেলা।
একই সাথে ভিআইপি গ্যালারীর নিচের দোকানগুলো দ্রুত ভাড়া দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোক্তাদিরুল আহম্মেদ, সহ-সভাপতি প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি ও তৌহিদুর রহমান পাপ্পু, কার্যকরী সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম নুরুল ইসলাম হীরু সহ ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
