নালিতাবাড়ীতে ১০০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১||সত্যবয়ান

নালিতাবাড়ীতে ১০০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১||সত্যবয়ান

নালিতাবাড়ী সংবাদদাতা ||শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‍্যাব সদস্যরা ২৮ আগস্ট রোববার রাত সোয়া ৯ টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মনির (৩২) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বড় রাঙ্গাটিয়া গ্রামের মো. নাজমুল সরদার এর ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা রোববার রাতে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তর বন্দ কন্যাডুবি গ্রামস্থ গ্রামীণ ব্যাংক মোড় সংলগ্ন পাঁকা সড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. মনিরকে আটক করা হয়। পরে তার কাছে থেকে ১০০ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মো. মনিরকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *