স্টাফ রিপোর্টার ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ অসহায়দের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মে সোমবার দুপুরে পৌরসভা ঈদগাহ্ মাঠে উপস্থিত শতাধিক দুঃস্থ অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় শেরপুর জেলা বিএনপি নেতা সামছুজ্জামান রিপন, যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা প্রমুখ। এসময় বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত সবার কাছে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

