নারায়ণগঞ্জ প্রতিনিধি: পাঁচ মিনিট ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু, একমাত্র ছেলের মৃত্যুর কথা শুনে পিতা স্তম্ভিত হয়ে পাঁচ মিনিটের মাথায় চিরবিদায় নিলেন তিনিও। তাঁদের দুজনকে এক সঙ্গে জানাযা দিয়ে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার রাত ৮.৩৫ মিনিটে ছেলে মুজিবুর রহমানের (৬৫) মৃত্যুর পাঁচ মিনিট পর চলে গেলেন তার পিতা মজিদ দারোগা (৯০)।

স্থানীয় এলাকাবাসী জানায়, বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন ছিলেন সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিদ দারোগা। তাঁর একমাত্র ছেলে মজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে। রাত ৮:৩৫ মিনিটে তিনি মারা যান। এ খবর শুনে ছেলের মৃত্যুর ৫ মিনিট পর ৮:৪০ মিনিটে পিতাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পিতা পুত্রের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরে পিতা ও পুত্রের এক সঙ্গে জানাজার নামাজ আদায় শেষে স্থানীয় নয়ামাটি কবরস্থানে দুজনকে পাশাপাশি কবর দেওয়া হয়।
