দেড় লাখ টন ডিজেল, ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

দেড় লাখ টন ডিজেল, ২৫ হাজার টন অকটেন আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : জ্বালানি সরবরাহব্যবস্থা সচল রাখতে দেড় লাখ টন পরিশোধিত ডিজেল আমদানি করবে সরকার। একই সঙ্গে ২৫ হাজার টন অকটেন আমদানি করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘জরুরি চাহিদা পূরণের জন্য’ এই জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এটি ক্রয়সংক্রান্ত কমিটির পরবর্তী বৈঠকে উঠবে।

 

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেল সরবরাহে চাপে পড়ে সরকার। বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করলেও পেট্রল পাম্পগুলোতে এক মাসেরও বেশি সময় ধরে দীর্ঘ লাইন চোখে পড়ছে। গত শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার।

লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০, পেট্রলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ এবং কেরোসিনের দাম লিটারপ্রতি ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *