সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে

সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে

অনলাইন ডেস্ক:সারা দেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরীক্ষার্থীদের যেন কোন ধরনের  ভোগান্তি না হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো সকাল সাড়ে ৮টার মধ্যে খোলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কেন্দ্রগুলোতে সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী এ সময় শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। এছাড়া অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ভিড় না করার অনুরোধ করেন।
 

মন্ত্রী এসময় সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

শিক্ষামন্ত্রী সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়া মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। তিনি পরীক্ষা কেন্দ্রগুলোয় স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসি টিভি’র মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *