কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ালিদ নিহাদের উপর হামলাকারীর বিচার দাবীতে আমরন অনশন করছে সাধারন শিক্ষার্থীরা||সত্যবয়ান

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ালিদ নিহাদের উপর হামলাকারীর বিচার দাবীতে আমরন অনশন করছে সাধারন শিক্ষার্থীরা||সত্যবয়ান

আবু তোরাব ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি||জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়ালিদ নিহাদের উপর হামলাকারীর বিচার দাবীতে আমরন অনশন বসেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারারের আশাসে সাময়িক অনশন স্থগিত করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পূর্ব কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের নিচে আমরন অনশনে বসেছিল শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও লোক প্রশাসন সরকার বিভাগের শিক্ষকদের আশাসে বিকেল ৬ টায় অনশন স্থগিত করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী সাধারন শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করে নাই। তাই আমরা ওয়ালিদ নিহাদের উপর হামলাকারীর বিচার ও সাত দফা দাবী বাস্তবায়নে আমরন অনশনে বসেছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সময়ে হামলাকারীর বিচার হওক।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন স্যার ও বিভাগের শিক্ষকরা আমাদের আশস্ত করেছেন হামলাকারীদের সঠিক বিচার হবে। তাই আমরন অনশন রবিবার পর্যন্ত সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি। হামলাকারীর বিচার ও দাবী আদায় না হলে আবারো আন্দোলনে যাবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার প্রধান জানান, আমি তদন্ত কমিটির সদস্য সচিব। আমাদের তদন্ত রিপোর্ট প্রায় শেষের দিকে। বৃহস্পতিবার বিকেল নাগাদ প্রশাসের কাছে পেশ করবো।

বঙ্গবন্ধু হল প্রভোস্ট ও তদন্ত কমিটির আহবায়ক মাসুম হাওলাদার জানান, আমরা সঠিক তদন্ত করে প্রশাসনের কাছে রিপোর্ট পেশ করবো। আমি একজন শিক্ষক হিসেবে এ নেক্কার জনক ঘটনার নিন্দা জানাই ও বিচার দাবী করি। আমাদের তদন্ত রিপোর্টের কাজ শেষের দিকে।

বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক উপদেষ্টা ও তদন্ত কমিটির সদস্য তপন কুমার সরকার জানান, আমরা প্রতিদিন একটানা এ ঘটনা নিয়ে ১৩ ঘন্টা করে কাজ করেছি। আমাদের তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেয়ার কথা থাকলেও এর আগেই রিপোর্ট দাখিল করবো।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান জানান, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য নেক্কার জন্য এশটি ঘটনা। এ ঘটনার সাথে আমাদেও ছাত্রলীগের কোন সম্পৃক্ত নয়। তদন্ত কমিটির রিপোর্টে কেউ যদি জড়িত থাকে তার বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, বিশ্ববিদ্যালয়ে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত রিপোর্ট জমা দিলে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।

বিশ্ববিদ্যালয় ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর জালাল উদ্দিন জানান, এ নেক্কার জনক ঘটনা বিশ্ববিদ্যালয়ে কোন ভাবেই কাম্য নয়। তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দাখিল করার কথা থাকলেও দুই কার্য দিবসেই শেষ করেছে। বৃহস্পতিবার যে কোন সময় রিপোর্ট দাখিল করবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য ছুটিতে আছেন রবিবার আসলে আমরা সিদ্ধান্ত নিবো। শিক্ষার্থীরা আমরন অনশন রবিবার পর্যন্ত স্থগিত করেছে। আমি তাদের অভিনন্দন জানাই।

উল্লেখ্য: কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ না করায় লোক প্রশাসন ও সরকার বিদ্যাবিভাগের ২০১৯-২০ বর্ষের ওয়ালিদ নিহাদ নামে এক ছাত্রকে হলের একটি কক্ষে ডেকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কারসহ সাত দফা দাবির প্রতিবাদে চতুর্থ দিনে বৃহস্পতিবার আমরন অনশনে যায় সাধারন শিক্ষার্থীরা। এর আগে মানববন্ধন, বিক্ষোভ ও নজরুল ভাস্কর্যে মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সাধারণ শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *