ইসলামী ব্যাংক ভীমগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

ইসলামী ব্যাংক ভীমগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করলেন হুইপ আতিক||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ১২ তম এজেন্ট ব্যাংকিং ভীমগঞ্জ বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১১এপ্রিল সোমবার সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধনের শুরুতে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে এজেন্ট ব্যাংকিং এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

এসময় হুইপ আতিক বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ইসলামী ব্যাংকের কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সুজন, ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার জাহান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারন সম্পাদক হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি ১২ নং কামারিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম নুরুল আমীন ছানা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সোমাইয়া সিদ্দিকা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. শহীদুল্লাহসহ এজেন্ট ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *