নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে গ্রেনেড উদ্ধার||সত্যবয়ান

নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে গ্রেনেড উদ্ধার||সত্যবয়ান

নালিতাবাড়ী সংবাদদাতা||শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা কালাকুমা গ্রামের পাহাড়ি ভোগাই নদী থেকে উত্তোলিত পাথর থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
১০ এপ্রিল রোববার বিকেল ৩ টার দিকে ওই গ্রেনেডটি ছোট শিশুরা পাওয়ার পর খবর পেয়ে স্থানীয় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তা উদ্ধার করে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানা গেছে, রোববার বিকেলে উত্তর কালাকুমা গ্রামে ভারত সীমান্তঘেঁষা পাহাড়ি ভোগাই নদী থেকে উত্তোলিত পাথর থেকে বোমা সদৃশ্য একটি লোহার ধাতব জাতীয় বস্তু নিয়ে ছোট শিশুরা খেলা করছিল। এসময় স্থানীয়রা তা দেখতে পেয়ে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান এবং ওই স্থানটি হেফাজতে নিয়ে ঘিরে রেখে বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করেন। উদ্ধারকৃত বস্তুটি পরিত্যক্ত গ্রেনেড বলে জানিয়েছেন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার।
তিনি নাম না প্রকাশ করার শর্তে বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ওই স্থানটি হেফাজতে নিয়ে কর্ডন করে রেখেছি। সেনাবাহিনীর বোমা নিস্ক্রীয়কারী দল আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *