বুলবুল আহম্মেদ||শেরপুর জেলা আ’লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কমিটির উপদেষ্টা বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ আলী মিয়া (৯৮) আর নেই। বৃহস্পতিবার রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে ৫কণ্যা সন্তানসহ বহুগুণগাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

মোহাম্মদ আলী মিয়ার মৃত্যুতে শেরপুর জেলা আ’লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন, জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভাষানী, শহর আ ‘লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির সদস্য ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মলয় মোহন বল, প্রেস ক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বাজুস জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশীল মালাকার গভীর শোক প্রকাশ করেছেন।

