হেলমেট না থাকায় ঝিনাইগাতীতে মোটরসাইকেল চালককে জরিমানা

হেলমেট না থাকায় ঝিনাইগাতীতে মোটরসাইকেল চালককে জরিমানা

ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১০ জুলাই সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার বগাডুবি ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় হেলমেট না পড়ে মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দুটি মামলায় ৭০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানা প্রদানকারীরা হলেন- শেরপুর সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের জবেদ আলীর ছেলে মেহেদী হাসান (২৫) ও ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া লস্কর গ্রামের রজব আলীর ছেলে আলম মিয়া (২৫)।

এসময় সবাইকে আইন মেনে মোটরসাইকেল চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন আনসার সদস্যগণ।

এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *